পঞ্চগড়: স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিভিল সার্জন-এর কার্যালয়ের সামনে মহাসড়কের পাশে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পঞ্চগড় নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক রাশিদা খাতুন, শিক্ষানবিশ নার্স মনিরা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চিকিৎসা সেবায় অবদান রেখে চলেছে। কিন্তু এখন এই অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা চলছে। পৃথক অধিদপ্তর না থাকলে চরম বিশৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। তাই তারা এই অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সাথে একীভূত না করার দাবি জানান।

