সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে শত্রুতার জেরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ

পাঁচবিবিতে শত্রুতার জেরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, কালের বার্তা

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবির রায়পুর গ্রামে শত্রুতার জেরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত দু’দিন অতিবাহিত হলেও বেড়া খুলে না দেওয়ায় প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগে জানা যায়, গত ২৯ অক্টোবর উপজেলার রায়পুর গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে এমদাদুল ও জাহিদুলের বাড়িতে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে ঘিরে দেন প্রতিবেশী মৃত ইউসুব আলীর পুত্র নুর মোহাম্মদ। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দু’টি পরিবার। এ ব্যাপারে নুর মোহাম্মদ বলেন, আমার জায়গা আমি ঘিরে নিয়েছি। কে বাড়ি থেকে বের হতে পারল কি না সেটা আমার দেখার বিষয় না।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, অভিযোগ পেয়েছি। সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *