বায়েজিদ (গাইবান্ধা): গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় ঝলসে যাওয়া যুবক রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকার হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই বিষয়টি তাঁর পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকার বাড়িতে রায়হান নিজের শরীরে নিজে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন। নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে তিনি পুকুরে লাফ দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রায়হান মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকার চান মিয়ার ছেলে।

