সর্বশেষ :
19 Oct 2026, Mon

৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পলাশবাড়ীতে যুবদল নেতা নিক্সনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

প্রতিষ্ঠা বার্ষিকীতে পলাশবাড়ীতে যুবদল নেতা নিক্সনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

বায়েজিদ (পলাশবাড়ী) গাইবান্ধা: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন এর নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের তিনমাথা মোড় হতে এ আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডাঃ সৈয়দ মাইনুল হাসান সাদিক।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, পৌর শ্রমিকদলের সদস্য সচিব শাহীন শেখ, মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক পাপুল সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ার সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত, সাধারণ সম্পাদক রায়হান সরকারসহ অন্যান্যরা।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *