সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর এলাকার কমলপুর এলাকার দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব শাখার আমীর ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. কবির হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে দূর্জয় মোড় মসজিদের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল মতিন, নায়েবে আমীর মাওলানা মো. মাহাবুব উল্লাহ মুছা, বাইতুল মাল সম্পাদক মো. আজিজুল হক, ভৈরব পৌর শাখার আমীর মো. শাহজাহান সরকার, সেক্রেটারি মো. হাবিবুর রহমান মিটুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *