সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জেলা যুবদলের উদ্যোগে পালিত হয়। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান অতিথির বক্তব্য (ভার্চুয়ালি) রাখেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুঁইয়া।

এসময় তিনি বলেন, সামনে ত্রয়োদশ নির্বাচন। তাই জনসাধারণের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা জানতে হবে। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবর্তন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা, মহিলাদল সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *