সর্বশেষ :
20 Oct 2026, Tue

খুলনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

খুলনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

খুলনা: মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এক বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ ২ জন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলো- রহমান গাজী (২৬), পিতা- মৃত নূর ইসলাম গাজী, সাং- পাবলা খানপাড়া, থানা- দৌলতপুর, খুলনা ও আবুল কালাম আজাদ (২৭), পিতা- মো: আব্দুস সাত্তার, সাং- দেয়ানা মোল্লাপাড়া, থানা- দৌলতপুর, খুলনা। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৭ বোতল ফেনসিডিল ও ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সন্ত্রাসী রহমান গাজীর বিরুদ্ধে থানায় ১টি এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১টি মামলার রেকর্ড রয়েছে। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কেএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *