সর্বশেষ :
20 Oct 2026, Tue

মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, কালের বার্তা

মুন্সীগঞ্জ: ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে ৫০% পর্যন্ত অসুখ প্রতিরোধ করা সম্ভব। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য উল্লেখ করে জানান, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০% এবং শ্বাসকষ্টজনিত রোগ ২০% পর্যন্ত কমাতে পারে।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীরা এই অভ্যাস গড়ে তোলে, তবে তাদের স্কুলে অনুপস্থিতি ৫৭% পর্যন্ত হ্রাস করা যেতে পারে। ফলে হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত ও জনস্বাস্থ্য রক্ষায় ‘নায়ক’ এর ভূমিকা পালন করতে পারে।

আলোচনা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *