সর্বশেষ :
20 Oct 2026, Tue

র‌্যাব-১০ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

র‌্যাব-১০ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুর: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং তার স্ত্রী শাহানাজ আক্তার (২৭), উভয়ে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানার বাসিন্দা।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর) রাত অনুমানিক ১২:৩০ ঘটিকার সময় জোবাইদা ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮২ নম্বরযুক্ত একটি বাস থেকে বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রী ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

সূত্র: Rapid Action Battalion-10

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *