সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনায় ২ বোতল মদসহ ভারতীয় নাগরিক আটক

খুলনায় ২ বোতল মদসহ ভারতীয় নাগরিক আটক

খুলনা: খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশ ভারতীয় নাগরিক তপন কুমার বিশ্বাসকে (৫৭) দুই বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকাসহ আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত তপন কুমার বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত ভগীরথ বিশ্বাসের পুত্র। পুলিশ তার কাছ থেকে মাদকদ্রব্য ও নগদ টাকা ছাড়াও ভারতীয় পাসপোর্ট জব্দ করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় মাদকের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *