সর্বশেষ :
20 Oct 2026, Tue

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

খুলনা : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) সকালে খুলনা শহরের শহীদ হাদিস পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। ‘শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের বাতিঘর যুব ফোরাম জাতীয় কন্যা শিশু দিবস ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, কন্যা শিশুদের সুরক্ষা, তাদের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা সময়ের দাবি। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। একটি ন্যায্য ও নিরাপদ সমাজ গঠনে কন্যা শিশুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

পুলিশ কমিশনার অভিভাবকদের প্রতি বিশেষ বার্তা দিয়ে বলেন, সন্তানদের সৎ চরিত্রবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে যত্নবান হতে হবে। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তানরা কখন কার সাথে মিশছে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি, সন্তানেরা যাতে মাদকাসক্ত না হয় এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে- সে বিষয়ে সকল অভিভাবককে সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং তারুণ্যের বাতিঘর যুব ফোরামের সদস্যরাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *