সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আয়োজনে আজ ৫ অক্টোবর রোববার সকালে বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখার ওপর জোর দেন এবং দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করছেন। কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের নিয়ম, নির্বাচনী আচরণবিধি, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা-সহ প্রশিক্ষণে অংশ নেওয়া অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ। এই প্রশিক্ষণ কর্মশালা আগামী তিন দিন ধরে চলবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *