সর্বশেষ :
19 Oct 2026, Mon

মাদকমুক্তকরণ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাদকমুক্তকরণ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

খুলনা: খুলনা মহানগরীকে মাদকমুক্ত করার চলমান অঙ্গীকারের অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) তাদের তৎপরতা জোরদার করেছে। এর ধারাবাহিকতায়, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এক সফল অভিযানে লবণচরা থানা পুলিশ ১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। লবণচরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুটিমারী এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন, হাফিজুল মাতব্বর (৩২), পিতা-মো. শাহজাহান মাতব্বর, সাং-মুজাহিদপাড়া ৩য় গলি, থানা-লবণচরা ও মোঃ সম্রাট হাওলাদার (৩৩), পিতা-জাহাঙ্গীর হাওলাদার, সাং-লবণচরা, মুক্তা সড়ক, থানা-লবণচরা, খুলনা। এসময় তাদের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। নগরীতে মাদকের বিস্তার রোধে কেএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *