সর্বশেষ :
19 Oct 2026, Mon

টঙ্গীর কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় ফায়ারফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা

টঙ্গীর কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় ফায়ারফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা

ঢাকা: টঙ্গীর কেমিক্যাল ওয়্যারহাউজে অগ্নিদুর্ঘটনায় শাহাদাতবরণকারী তিনজন ফায়ার সার্ভিসের সদস্যের পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। একই সাথে অধিদপ্তর জানিয়েছে, শহিদ পরিবারের সকল সন্তানের উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ালেখার ব্যয়ভার বহন করবে তারা।

টঙ্গীর কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় ফায়ারফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় শহিদ পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন। শহিদ সদস্যরা হলেন- ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ারফাইটার শামীম আহমেদ এবং ফায়ারফাইটার নূরুল হুদা।

টঙ্গীর কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় ফায়ারফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা

চেক হস্তান্তরের সময় মহাপরিচালক শহিদ পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এরপর তিনি ঘোষণা করেন যে, ফায়ার সার্ভিস ওয়েল ফেয়ার ট্রাস্টের নীতিমালার আওতায় টঙ্গীর মর্মান্তিক দুর্ঘটনায় শহিদ এই তিনটি পরিবারের সকল সন্তানের উচ্চমাধ্যমিক (Higher Secondary) পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বহন করবে।

 

এই মানবিক উদ্যোগ গ্রহণের সময় অধিদপ্তরের পরিচালকবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং শহিদ তিনটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীরদের প্রতি অধিদপ্তরের এই সহায়তা ও সহমর্মিতা এক দৃষ্টান্ত স্থাপন করল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *