সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর

ঢাকা: আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই দিনে বড় ধরনের নাটকীয়তা দেখা যায়, যেখানে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এই সময়ের মধ্যে হেভিওয়েট প্রার্থীদের নাম প্রত্যাহার করায় নির্বাচনের সমীকরণ পাল্টে গেছে।

 

প্রার্থিতা প্রত্যাহারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী ছিলেন মীর হেলাল উদ্দিন, যিনি শেষ মুহূর্তে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে, গায়ক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী ছিলেন।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বিসিবির আসন্ন নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তামিম ইকবাল ছাড়াও বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ তালিকায় রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও।

 

১৬ জন প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচন শুধুমাত্র ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে। অন্যান্য বিভাগ ও ক্যাটাগরিতে একক প্রার্থী থাকায় তারা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *