সর্বশেষ :
19 Oct 2026, Mon

পিচ ওয়ে হিউম্যান রাইটস সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পিচ ওয়ে হিউম্যান রাইটস সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা): সমাজে ঘটে যাওয়া মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে পিচ ওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সদস্যবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলার দোহার উপজেলায় থানারমোড় এলাকার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

 

কমিটির উপদেষ্টা মণ্ডলির সদস্যবৃন্দ হলেন-

  • আব্দুল মালেক খান
  • এ্যাডভোকেট ইউনুস আলী রানা
  • মো. মাহাবুবুর রহমান টিপু
  • মো. আতাউর রহমান সানী
  • মো. ইসমাইল হোসেন

 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তর এর সঞ্চালনায় পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটিতে স্থান পাওয়া সদস্যবৃন্দ হলেন-

  • সিনিয়র সহ-সভাপতি: মাহমুদুল হাসান সুমন
  • সহ-সভাপতি: আলমগীর হোসেন
  • সাংগঠনিক সম্পাদক: মো. সবুজ
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শাহাদাত হোসেন
  • কোষাধ্যক্ষ: মো. আমিনুর রহমান
  • মহিলা বিষয়ক সম্পাদক: সুইটি আক্তার
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: এ্যাডভোকেট খুবায়ের হোসেন
  • দপ্তর সম্পাদক: আব্দুর রহমান
  • কার্যকরী সদস্য: আ. শাহীন

 

পরিচিতি সভায় কমিটির সদস্যবৃন্দ তাদের আগামীর পথচলার গাইডলাইন নিয়ে আলোচনা করেন। তারা সংগঠনের নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সমাজের সাধারণ মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে, মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *