সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনায় জুয়েলারি দোকানে স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় কারিগর গ্রেফতার

খুলনায় জুয়েলারি দোকানে স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় কারিগর গ্রেফতার

খুলনা: খুলনা সদর থানাধীন কেডি ঘোষ রোডের একটি জুয়েলারি দোকান থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে দোকানের কারিগরকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন তেরশ্রী বড়ুলিয়া ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ জুয়েলারী স্টোর এর মালিক বিকাশ রক্ষিত (৪৩) সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি জানান, তার দোকানে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন সংকর কুমার পাল (৪১)। গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সংকর কুমার পাল দোকানের ক্যাশে থাকা নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা এবং ৬ ভরি ১২ আনা ২১ ক্যারেট গিনি স্বর্ণ নিয়ে পালিয়ে যান। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১২,৪২,০০০ (বারো লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা।

উক্ত অভিযোগের ভিত্তিতে খুলনা সদর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর খুলনা সদর থানা পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অভিযুক্ত কারিগর মানিকগঞ্জ এলাকায় আত্মগোপন করেছেন। সেই তথ্যের ভিত্তিতে, ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় খুলনা সদর থানা পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন তেরশ্রী বড়ুলিয়া ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কারিগর সংকর কুমার পাল (৪১), পিতা-আকালী চন্দ্র পাল, সাং-তেরশ্রী, বড়ুলিয়া ঘোষপাড়া, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে পুলিশ ১ ভরি ৫ আনা চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত সংকর কুমার পালকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে খুলনা সদর থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাকি অংশের খোঁজ এবং চুরির ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

 

সূত্র: Khulna Metropolitan Police -KMP

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *