নবাবগঞ্জ (ঢাকা): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ পূজা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে। ২৫/০৯/২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত এই সভায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মো. আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের সরাসরি নির্দেশনায় নবাবগঞ্জ থানা পুলিশ এই সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় উপস্থিত সকলকে জানানো হয় যে, পূজামণ্ডপগুলোতে ০৩ (তিন) স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, পুলিশ প্রশাসন মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পূজা কমিটি ও স্থানীয়দের অবহিত করে।
নবাবগঞ্জ থানা পুলিশ এই পবিত্র উৎসব চলাকালীন যে কোনো ধরনের অসুবিধা বা আইনগত সহযোগিতার প্রয়োজনে কোনো রকম দ্বিধা না করে পুলিশকে সরাসরি জানানোর জন্য অনুরোধ করেছে। এর মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
এই মতবিনিময় সভা পূজাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় ও আস্থা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

