সর্বশেষ :
19 Oct 2026, Mon

নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বর্ণিল আয়োজনে ‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়ার থানার মোড় এলাকায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাপ্তাহিক নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি নাজনীন শিকদারের সভাপতিত্বে এবং দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি দৈনিক আজকের দর্পণের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে। তিনি সাংবাদিকদেরকে সবসময় সত্যের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান।

আমাদের সময় পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন দোহার থানা তদন্ত ওসি মো. নুরুন্নবী ইসলাম, পিসওয়ে হিউম্যান রাইট্স সোসাইটির দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট কলম লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, নবাবগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব এবং সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান খান।

এছাড়া, সুজন হোসেন, সাইফুল ইসলাম, শরীফ হোসেন, আল-আমিন হোসেন, আলমগীর শেখ, মাহমুদুল হাসান সুমন, মাকসুমুল মুকিম, আলমগীর দেওয়ান, আব্দুর রাহিম, ফয়সাল খান, শাহাদাত হোসেন, সবুজসহ দোহার প্রেসক্লাবের সাংবাদিক ও নববাংলা পরিবারের সদস্যবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *