সর্বশেষ :
19 Oct 2026, Mon

খেটে খাওয়া মানুষের হক নষ্ট করলে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে: নুরুল ইসলাম নয়ন

খেটে খাওয়া মানুষের হক নষ্ট করলে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে: নুরুল ইসলাম নয়ন

কামরুজ্জামান শাহীন (ভোলা): ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, খেটে খাওয়া মানুষের হক নষ্ট করলে হাশরের ময়দানে এর জবাবদিহি করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করে দেশের অর্থনীতি সচল রাখেন। কিন্তু সরকারিভাবে তাদের জন্য যে অনুদান আসে, তা যদি কেউ আত্মসাৎ করে, তবে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ভবিষ্যতে যারাই জেলে কার্ডসহ সরকারি বরাদ্দ বিতরণ করবেন, তাদের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাবধান, খেটে খাওয়া মানুষের হক নষ্ট করবেন না। তিনি আরও বলেন, যদি তিনি চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পান, তবে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন।

নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, তিনি গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারেক রহমান ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে। তার লক্ষ্য একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক দেশ গঠন।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *