সর্বশেষ :
19 Oct 2026, Mon

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে প্রায় ৯ হাজার ইসরায়েলির পিটিশন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে প্রায় ৯ হাজার ইসরায়েলির পিটিশন

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে প্রায় ৯ হাজার ইসরায়েলি একটি পিটিশনে সই করেছেন। জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ‘জাজিম – কমিউনিটি অ্যাকশন’ নামের একটি ইহুদি-আরব ইসরায়েলি সংগঠন ‘যুদ্ধকে না – স্বীকৃতিকে হ্যাঁ’ শিরোনামে এই পিটিশনটি শুরু করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এতে ৮,৮৬৬ জন ইসরায়েলি নাগরিক স্বাক্ষর করেছেন।

পিটিশনে স্বাক্ষরকারীরা বলেছেন, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধী এবং শান্তি চান। আবেদনে বিশ্ব সম্প্রদায়ের কাছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি সম্পন্ন চুক্তি। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিশ্ব সম্প্রদায়ের সাথে যোগ দেবে নাকি স্বীকৃতির বিরোধী নেতানিয়াহু ও স্মোট্রিচের পক্ষ নেবে।

আবেদনের মূল লক্ষ্য হলো বিশ্বকে বোঝানো যে ইসরায়েলি সমাজের একটি বড় অংশ মনে করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের নিজেদের স্বার্থেই জরুরি। একই সঙ্গে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো দেশ, যারা এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি হয়নি, তাদের ওপর চাপ সৃষ্টি করাও এই উদ্যোগের উদ্দেশ্য।

পিটিশনের আয়োজকরা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ হাজার ইসরায়েলির স্বাক্ষর উপস্থাপনের লক্ষ্যে কাজ করছেন। জাজিম – কমিউনিটি অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক রালুকা গানেয়া টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ফরাসি-সৌদি উদ্যোগটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার একটি ‘অসাধারণ সুযোগ’। তিনি বিশ্বাস করেন, দুটি সার্বভৌম, নিরাপদ ও শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই দুই জাতির জন্য একমাত্র রাজনৈতিক সমাধান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *