আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এই দেশগুলো থেকে যারা কাজ, ভ্রমণ, বা ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে চান, তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রে এর কয়েকটি সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে:
- নিরাপত্তা উদ্বেগ: দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
- ভূরাজনৈতিক পরিস্থিতি: কিছু দেশের সঙ্গে কূটনৈতিক বা রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনও নিষেধাজ্ঞার একটি কারণ হতে পারে।
- জনস্বাস্থ্য: কোভিড-১৯-এর মতো বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগের জন্যও এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
এই নিষেধাজ্ঞাটি সাময়িক বলে ধারণা করা হচ্ছে। তবে যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বৈধ ভিসা নিয়ে বসবাস করছেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। তারা আগের মতোই সেখানে থাকতে এবং কাজ করতে পারবেন।
ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনা করে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ওপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এই বিষয়ে নতুন কোনো তথ্য এলে তা জানানো হবে।
সূত্র: ইউএই ভিসা অনলাইন

