সর্বশেষ :
19 Oct 2026, Mon

বৃষ্টি হলেই জলাশয়: ইসলামপুর স্কুলে থমকে যায় শিক্ষা কার্যক্রম

বৃষ্টি হলেই জলাশয়: ইসলামপুর স্কুলে থমকে যায় শিক্ষা কার্যক্রম

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ইসলামপুর গ্রামে অবস্থিত ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। বিদ্যালয়ের খেলার মাঠ পরিণত হয় এক বিশাল জলাশয়ে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে। দীর্ঘদিন ধরে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে এই পরিস্থিতি সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে।

বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে ক্লাস রুমের প্রবেশ পথ পর্যন্ত হাঁটু পরিমাণ পানি জমে থাকে। এর ফলে শিক্ষার্থীদের ক্লাস করতে আসা থেকে শুরু করে প্রাত্যহিক সমাবেশ পর্যন্ত সবকিছুই ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কোমলমতি শিক্ষার্থীরা তাদের খেলাধুলা বারান্দায় অথবা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় করে থাকে। এতে করে নষ্ট হচ্ছে তাদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ।

শিক্ষার্থীরা জানায়, বছরের বেশিরভাগ সময়ই তাদের মাঠ ব্যবহারের অনুপযোগী থাকে। পানি জমে থাকার কারণে খেলাধুলা করা তো দূরের কথা, স্বাভাবিক হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। এতে তাদের মানসিক বিকাশেও প্রভাব পড়ছে। দ্রুত এই সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, দ্রুত একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করে এই দুর্ভোগের অবসান ঘটানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *