সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার (ঢাকা): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার-নবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা-কর্মীরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় ১৪টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন দলের নেতা খন্দকার আবু আশফাক।

খন্দকার আবু আশফাক বলেন, দোহার ও নবাবগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের কর্তব্য। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন এবং তাদের ‘আমাদের ভাই’ হিসেবে সম্বোধন করেন।

আশফাক আরও বলেন, আমি চাই নিরাপত্তার দিক থেকে দোহার-নবাবগঞ্জে এবারের শারদীয় দুর্গোৎসব হবে সর্বকালের সেরা উৎসব। এই উদ্যোগের মাধ্যমে পূজার আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিএনপি নেতা-কর্মীরা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করবে বলে জানান তিনি। এই পদক্ষেপটি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি ওS আশার সঞ্চার করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *