সর্বশেষ :
19 Oct 2026, Mon

আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে সতর্কতা জারি

আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে সতর্কতা জারি

ঢাকা: গত কয়েকদিন ধরে ঢাকা সহ সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে, সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও আভাস দেওয়া হয়েছে।

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস :

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *