সর্বশেষ :
19 Oct 2026, Mon

স্কুলের সাবেক অধ্যক্ষ চাবি হস্তান্তর না করায় তালা ভাঙলেন শিক্ষকবৃন্দ

স্কুলের সাবেক অধ্যক্ষ চাবি হস্তান্তর না করায় তালা ভাঙলেন শিক্ষকবৃন্দ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা দোহারের জয়পাড়ায় অবস্থিত বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ কুলসুম বেগম চাবি হস্তান্তর না করায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা আলমারির তালা ভাঙা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের উপস্থিতিতে ও অনুমতিক্রমে আলমারির তালা ভাঙা হয়।

এ বিষয়ে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আক্তার জানান, সাবেক অধ্যক্ষ কুলসুম বেগমকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি রেজিস্ট্রি ডাকযোগে ৩ বার চিঠি পাঠিয়েছেন। কিন্তু তিনি চিঠি গ্রহণ করেননি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা যে আলমারিগুলো রয়েছে তার চাবিও হস্তান্তর করেননি। তাই আজ সকল শিক্ষকবৃন্দ মিলে প্রশাসনের অনুমতিক্রমে ও উপস্থিতিতে এই আলমারিগুলোর তালা ভাঙা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, শিক্ষক নাদিরা বেগম, লাভলী আক্তার, ভবতোষ রাজবংশীসহ সকল শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এর আগে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা আলমারির তালা ভেঙ্গে রেকর্ডপত্রের তালিকা নথিভুক্ত করার জন্য ৭ জন শিক্ষককে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *