সর্বশেষ :
19 Oct 2026, Mon

নারিশা বাজারে যুবকের তাণ্ডব, দোকান ভাঙচুর

নারিশা বাজারে যুবকের তাণ্ডব, দোকান ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি: ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত নারিশা বাজারে এক যুবকের তাণ্ডবে ৬টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এবিষয়ে প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই হেমন্ত বেপারী নামের এক যুবক বাজারে প্রবেশ করে একের পর এক দোকান ভাঙচুর করতে থাকে। এসময় উপস্থিত জনতা ও বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারী উপজেলার নারিশা এলাকার রাজিব বেপারীর ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এমন জঘন্যতম ও আকস্মিক ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং বাজারে নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্যদিকে, হামলাকারী হেমন্তের বাবা রাজিবের দাবি, চারদিন যাবত মানসিক সমস্যায় ভুগছে ছেলে হেমন্ত। মানসিক অস্থিরতার কারণেই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান বাবা।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করেন। ভাংচুরের পর ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *