সর্বশেষ :
19 Oct 2026, Mon

‘অস্ত্রোপচারের ভয়ে’ হাসপাতালের ভবন থেকে লাফ, রোগীর মৃ’ত্যু

সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী হাসপাতালের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাটের বাসিন্দা। তিনি সিলেট নগরের মীরবক্সটুলা এলাকার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ‘অস্ত্রোপচারের ভয়ে’ এমনটি করেছেন বলে ধারণা করছে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *