আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): পূবালী ব্যাংক পিএলসি’র মৌলভীবাজারের ওয়াপদা গেট শাখা নতুন নামে ও নতুন ঠিকানায় ‘শাহ মোস্তফা রোড শাখা’ হিসেবে উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
মৌলভীবাজারের বেরীর পাড় এলাকার একলিম প্লাজায় অবস্থিত নতুন শাখাটি আধুনিকায়ন ও নবসজ্জায় সাজানো হয়েছে। এ শাখার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যাশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় দেশের সর্বস্তরের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আর্থিক সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি এ কার্যক্রম অব্যাহত রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যুৎ কান্তি দাস এবং মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ মোস্তফা রোড শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম সবুজ। নতুন নামে ও নতুন ঠিকানায় শাখাটির কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজারের গ্রাহকেরা আরও আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ব্যাংক সূত্রে জানা যায়, ১৯৫৯ সালে ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’ নামে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে সরকারিকরণের পর এর নামকরণ করা হয় ‘পূবালী ব্যাংক’। ১৯৮৩ সালে ব্যাংকটি আবার বেসরকারি মালিকানায় ফিরে যায়।
প্রসঙ্গত, সারা দেশে পূবালী ব্যাংকের ৫১৯টি শাখা ও ২৮৬টি উপশাখা রয়েছে।

