সর্বশেষ :
24 Oct 2026, Sat

পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত এলাকায় ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ ও জয়পুরহাট ২০ বিজিবির যৌথ দল। এ সময় রিফাত (২৩) নামে আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) এবং একই এলাকার মৃত ছইমুদ্দিনের ছেলে মো. সুরুজ মণ্ডল (৪০)। পালিয়ে যাওয়া রিফাত ভুইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে।

জানা গেছে, চেঁচড়া গ্রামের কয়েকজন মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ-সংলগ্ন এলাকায় নিজেদের বাড়িতে মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৫ ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রিফাত পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *