সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাঁচবিবিতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাগজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ মণ্ডল, রাজশাহী নিউ গভর্নমেন্ট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুন খান, যুবদল নেতা হযরত আলী ও সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইউনিয়নের আটটি ওয়ার্ডের ফুটবল দলের অংশগ্রহণে গত ১২ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

সমাপনী খেলায় ১ নম্বর ওয়ার্ডের কয়া একাদশ ৪-২ গোলে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের আটাপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *