সর্বশেষ :
19 Oct 2026, Mon

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস উদ্দিন, উজ্জ্বল ডিও প্রকল্পের ম্যানেজার ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল মালেক, ফিল্ড ফ্যাসিলিটেটর মাকসুদা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী, রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও কোষাধ্যক্ষ শাহের আলী সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষ প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ ও দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সাহস ও সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি, প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবার ও সমাজ থেকে শুরু করে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *