সর্বশেষ :
19 Oct 2026, Mon

সৌদি আরবগামী ৮২ ফ্লাইট বাতিল, যেতে পারেননি ১৩ হাজার যাত্রী

সৌদি আরবগামী ৮২ ফ্লাইট বাতিল, যেতে পারেননি ১৩ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় গত চার দিনে বিভিন্ন এয়ারলাইনসের ৮২টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে। এতে ঢাকা থেকে সৌদি আরবে যেতে পারেননি ১৩ হাজার ১১ জন যাত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পর্যন্ত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এসব ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়।

বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত বা বাতিল হওয়া ৮২টি ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে সৌদি আরবে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৩২টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে।

ফ্লাইট চলাচলে এ ধরনের বিঘ্নের কারণে সৌদি আরবগামী হাজারো যাত্রী নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেননি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *