সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে দুদকের অর্থায়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

কুলিয়ারচরে দুদকের অর্থায়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), কিশোরগঞ্জের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সততা স্টোর দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু বাক্কার ছিদ্দিক, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন খোকন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, বড়চারা-আব্দুল্লাহপুর আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও আলী হায়দার শাহীন, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলী সোহেল, শাহীন সুলতানা, মাহিন আহমেদ, মো. সালাহ উদ্দিন ও মোবারক হোসেনসহ সততা সংঘের সদস্য এবং দুটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মধ্যে দুদকের লোগোযুক্ত বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *