তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের মুখপাত্র ‘দৈনিক রানার’ পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় এ উপলক্ষে তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং দৈনিক রানার-এর তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিশিষ্ট সমাজসেবক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মুতাহিরুল হক শাহিন, দৈনিক আমার দেশ পত্রিকার তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, সহসাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন জুয়েল, শেখ ইমরান হোসেন ও কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

