সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভীমপুরে মোটর শ্রমিক নেতাদের সংবর্ধনা

ভীমপুরে মোটর শ্রমিক নেতাদের সংবর্ধনা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জয়পুরহাট-হিলি সড়কের শ্রমিকদের আয়োজনে ভীমপুর বাসস্ট্যান্ডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এমএ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. গোলাম মর্তুজা শিপলু, কার্যকরী কমিটির সভাপতি ইকবাল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমানসহ জয়পুরহাট-হিলি সড়কের বাসশ্রমিকেরা।

সিনিয়র চালক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শ্রমিকদের অধিকার আদায় এবং সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *