দোহার (ঢাকা): মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুতুবপুর নৌ-পুলিশের সদস্যরা।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং স্থানীয় জনগণ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

