সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল তিনটি ‘সোনার ডিম’

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল তিনটি 'সোনার ডিম'

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে- এমন তথ্যের পর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে প্রিভেন্টিভ টিম।

নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিকী নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়।

উদ্ধার করা প্রতিটি সোনার পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

এনবিআর জানায়, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি সোনা পাওয়া যেতে পারে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *