সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নলডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. স্বপন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্বপন নলডাঙ্গা থানার ধামনপাড়া গ্রামের মৃত কোরমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) নলডাঙ্গা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ-পূর্ব কোণে এক ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই করে সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ গ্রাম ওজনের ১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত স্বপন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *