সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

বাবু (গোবিন্দগঞ্জ): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের হয়রানি বা অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হলে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন। ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন রাজু।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রাজু, উপপরিদর্শক (এসআই) আবু তালেব, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *