সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

দোহারে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

দোহার (ঢাকা): ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে মৎস্য আহরণকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মৈনট ঘাটের মেঘুলা আড়তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. পর্যন্ত মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখা, মৎস্য সংরক্ষণ-সংক্রান্ত আইন মেনে চলা এবং অভিযান সফল করতে নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা, মৈনট ঘাট মৎস্য আড়ত সমিতির নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *