সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): ‘চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ৯টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীন সাতানিপাড়া বিওপির টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিগলকোনা এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ভারতীয় কসমেটিকস আটক করা হয়। আটক পণ্যের মধ্যে রয়েছে স্কিন সাইন ক্রিম ১০০ পিস, চেইন ৫৯৪ পিস ও কানের রিং ৯৭ জোড়া। সর্বমোট ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস আটক করা হয়।
জব্দ করা ভারতীয় কসমেটিকস রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান রোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

