সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২

দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও পুরোনো মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে দোহার থানার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই তন্ময় কুমার চক্রবর্তী, এসআই সজিব হোসেন, এসআই বিশ্বজিৎ ঘোষ ও এসআই কৃষ্ণ পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেখ শান্ত (২১), কুসুমহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকার মো. শাহজাহান শেখের ছেলে। অপরজন অপূর্ব হোসেন (২৪)। তিনি পশ্চিম লটাখোলা এলাকার মো. আলমের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শেখ শান্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং অপূর্ব হোসেন একটি পুরোনো মামলার আসামি।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *