সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের বেহুলার চর এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী একটি কাঁচা রাস্তা নিজ অর্থায়নে মেরামত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক আহমেদ।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি রাস্তার বিভিন্ন স্থানে মাটি ভরাট করে মেরামতকাজ শুরু করেন। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হতো। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হতো।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক আহমেদ বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ করা হয়েছে।

