সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে চোরাই ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে চোরাই ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাই পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে এ অভিযান চালানো হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এএসআই আবুল তালেব পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক, তিনটি ইউয়ান্ডি ও একটি নামবিহীন অটোরিকশাসহ মোট পাঁচটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া চারটি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি চাকা, চারটি জাম্পার ও তিনটি ডিফারেনশিয়াল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাই অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *