দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এ ছাড়া দোহার থানা পুলিশের সহায়তায় উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

