সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

ছোটস বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সমাপনী খেলায় পার্বত্য ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে খাগড়াছড়ি ফুটবল একাডেমি। খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *