সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হলেও ঘটনাস্থল থেকে আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে।

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।

বিজিবি জানায়, অভিযানকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা। উদ্ধার করা মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতনামা পলাতক ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *