সর্বশেষ :
19 Oct 2026, Mon

সৌদি আরবের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সৌদি আরবের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।

চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা এবং হজ ও ওমরাহ পালনে বিশ্বের মুসলমানদের সহযোগিতা করার ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকার কথা উল্লেখ করা হয়।

চিঠিতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণকেন্দ্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *