সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক

লামায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই কিশোর হলো- ইসলামপুর আতিক্কাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্যের ছেলে নাজিমুল ইসলাম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খাওয়াদাওয়া শেষে শিশুটির মা তাকে পাশের একটি বাড়িতে রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। পরে অভিযুক্ত দুই কিশোর তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিশুটির প্রচুর রক্তপাত হওয়ায় তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *